১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:২৯ পিএম, ১৩ জানুয়ারী ২০২৬  
১০ বছর নিঃসন্তান থাকার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

চট্রগ্রামের সাতকানিয়ায় দীর্ঘ ১০ বছর নিঃসন্তান থাকার পর পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এর মধ্যে তিনজন মেয়ে ও দুইজন ছেলে। বার বার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও সন্তান জন্মদানে ব্যর্থ হচ্ছিলেন এ দম্পতি।

জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম সুমন ও এনি আক্তার দম্পতি দীর্ঘ ১০ বছর নিঃসন্তান ছিলেন। পরবর্তীতে প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমির তত্ত্বাবধানে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (IUI) পদ্ধতির মাধ্যমে এনি আক্তার গর্ভধারণ করেন।

গত বৃহস্পতিবার নগরীর পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তারা জন্ম নেয়। তবে জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে। এরপর শিশুদের নিবিড় পর্যবেক্ষণের জন্য পার্ক ভিউ হসপিটালের এনআইসিইউতে (NICU) ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর ভূমিষ্ঠ হয় পাঁচ শিশু সন্তান। তারা সবাই এখন সম্পূর্ণ সুস্থ। পাঁচ সন্তানকে একসঙ্গে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে উচ্ছ্বসিত সুমন-এনি দম্পতি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুস্থ অবস্থায় পাঁচ নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এই দম্পতি।

এর আগে গত বৃহস্পতিবার তারা ভূমিষ্ঠ হয়। নবজাতকদের মধ্যে তিনটি মেয়ে এবং দুটি ছেলে। পার্ক ভিউ হসপিটালের পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, আমাদের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিবিড় তদারকি এবং আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে পাঁচটি শিশুই সুস্থ হয়ে উঠেছে। সব প্রক্রিয়া শেষে আজ তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রসূতি বিশেষজ্ঞ ফরিদা ইয়াসমিন সুমি ও শিশু বিশেষজ্ঞ আব্দুর রাজ্জাক জানান, সঠিক সময়ে উন্নত চিকিৎসা নিশ্চিত করায় এই সাফল্য সম্ভব হয়েছে। এই দম্পতির পাঁচ সন্তানের সুস্থতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুফলের একটি অনন্য দৃষ্টান্ত।

সর্বশেষ

পাঠকপ্রিয়