শুক্রবার আবার শুরু হচ্ছে বিপিএল

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৫১ পিএম, ১৫ জানুয়ারী ২০২৬  
শুক্রবার আবার শুরু হচ্ছে বিপিএল

শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে আজ বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। এই দুটি ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এদিকে জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন মুঠোফোনে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। দেশি-বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়