জামায়াত আমির শফিকুর রহমানের শপথের পর পরিচ্ছন্নতা অভিযান শুরু
ঢাকা-১৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর আমিরডা. শফিকুর রহমানশপথ গ্রহণের পরপরই কার্যকর উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন। বুধবার ফজরের পর মিরপুরের মনিপুরেবাইতুর নুর মসজিদের সামনেথেকে তিনি সরাসরি রাস্তা পরিষ্কার করার মাধ্যমে কাজ শুরু করেন।
নিজের হাতেই ঝাড়ু দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করা এই পরিচ্ছন্নতা অভিযানে জামায়াতের নেতাকর্মী ও স্থানীয়রা সক্রিয়ভাবে অংশ নেন। সাংবাদিকদের কাছে শফিকুর রহমান বলেন, “সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছি। সংসদে আমরা ভালো কিছু করতে চাই, আর সংস্কারের মাধ্যমে সমাজের ময়লা দূর করতে চাই। শুধু রাস্তা-ড্রেন নয়, মানুষের মনও পরিষ্কার করার চেষ্টা করব।”
তিনি আরও জানান, “নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম—প্রথম দিনের কাজ শুরু করব রাস্তা পরিষ্কার থেকে। এই অভিযান দিয়ে এলাকাবাসী ও দেশবাসীকে বার্তা দিতে চাই যে, আমরা এমন একটি সমাজ গড়ব, যেখানে পরিবেশ ও মন উভয়ই সুন্দর থাকবে।”
শফিকুর রহমান বলেন, “পরিবেশ সুন্দর থাকলে মানুষের মনেও ইতিবাচক প্রভাব পড়ে। এতে মানুষ ভালো, দায়িত্বশীল ও সমাজের জন্য দরদী হয়ে ওঠে। আমাদের ছোট দেশ, সবাই নিজ আঙ্গিনা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হবে।”
তিনি প্রত্যেক ইউনিটের কার্যক্রম নিয়েও জানান, “এটি লোক দেখানো কাজ নয়। ফজরের নামাজের পর কমপক্ষে আধাঘন্টা পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। সরকারের ফান্ড পাই বা না পাই, এলাকাটিকে মডেল এলাকা বানাবো। সরকারের ন্যায্য সহযোগিতাও আশা করি।”
ডা. শফিকুর রহমান সকল প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে বলেন, “শুধু আমি নই, আমার প্রতিদ্বন্দ্বীরাও প্রতিশ্রুতি দিয়েছিলেন—ভাল মিরপুর-কাফরুল গড়া। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আমাদের কাজ জনগণকে শান্তি, নিরাপত্তা ও ভ্রাতৃত্বমূলক সমাজ প্রদান করবে।”
তিনি সাংবাদিকদের আরও জানান, “ঢাকায় থাকলে প্রতিদিনই এখানে আসব এবং রাস্তা পরিষ্কার করব, আর ঢাকার বাইরে গেলে সহকর্মীদের নিয়ে একই উদ্যোগ নেব।”
শপথ না নেওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “বিএনপির সংস্কার পরিষদের শপথ না নেওয়া অপমানের শামিল। কারণ জুলাই না এলে তারেক রহমান যেমন প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় নেতা হতে পারতাম না।”
এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমিরমুহাম্মদ সেলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















