প্রধান উপদেষ্টার সঙ্গে আজ জামায়াতের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। রোববার দুপুর পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জামায়াত এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধিদলে থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বৈঠকে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের প্রথম আলোকে বলেন, জামায়াত আমিরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে।



















