ছায়া মন্ত্রিসভা: ধারণা ও বাংলাদেশের প্রাসঙ্গিকতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ। এখন জোর তৎপরতা চলছে নতুন সরকার গঠনের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন—তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে ‘ছায়া মন্ত্রিসভা’ বা ‘ছায়া সরকার’ সংক্রান্ত একটি খবরে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পরপরই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের প্রসঙ্গ তোলেন। পরে একই ধরনের বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শিশির মনিরও।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ১১টি দল একটি মোর্চা গঠন করে এই নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের ১১–দলীয় নির্বাচনী জোট ৭৭টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। অন্যদিকে, দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে প্রায় দেড় যুগ পর সরকার গঠন করতে যাচ্ছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ভোটের পূর্ণাঙ্গ ফল প্রকাশের পর রোববার ফেসবুকেআসিফ মাহমুদ সজীব ভুঁইয়ালেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা।’
জামায়াতের প্রার্থী হিসেবে পরাজিত শিশির মনির ফেসবুকে লেখেন, ‘রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন হোক। সরকারি দল মন্ত্রিসভা গঠন করুক, আর বিরোধী দল গঠন করুক ছায়া মন্ত্রিসভা। সংসদের ভেতরে ও বাইরে হোক প্রাণবন্ত বিতর্ক। তবেই গড়ে উঠবে সৃষ্টিশীল ও কার্যকর নেতৃত্ব।’
আগামীকাল মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের কথা রয়েছে। এরপর বিরোধী দল ছায়া মন্ত্রিসভা গঠন করবে কি না—তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ছায়া মন্ত্রিসভা আসলে কী, কীভাবে এটি গঠিত হয়, এবং এর ভূমিকা কী—এমন নানা প্রশ্নের উত্তর চলুন খুঁজে দেখি।
ছায়া মন্ত্রিসভার ধারণাটি এসেছে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থা থেকে, যেখানে এটি ‘শ্যাডো ক্যাবিনেট’ নামে পরিচিত। এ ব্যবস্থায় বিরোধী দল একটি ছায়া সরকার গঠন করে থাকে।
এই ছায়া মন্ত্রিসভার প্রধান কাজ হলো সরকারের নীতি ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে তা সমালোচনা করা এবং বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। অর্থাৎ, সরকার যে প্রতিটি মন্ত্রণালয় নিয়ে কাজ করে, তার সমান্তরালে বিরোধী দলের একজন করে দায়িত্বপ্রাপ্ত সদস্য থাকেন, যিনি সংশ্লিষ্ট খাত নিয়ে নজরদারি ও মতামত প্রদান করেন।
এর মূল উদ্দেশ্য হলো সংসদীয় গণতন্ত্রকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করে তোলা।
UK Parliament–এর ওয়েবসাইটে ছায়া মন্ত্রিসভাকে সংজ্ঞায়িত করে বলা হয়েছে, এটি বিরোধীদলীয় নেতার নির্বাচিত একদল জ্যেষ্ঠ মুখপাত্রের সমন্বয়ে গঠিত একটি দল, যারা সরকারের মন্ত্রিসভার কার্যক্রমের প্রতিচ্ছবি হিসেবে কাজ করেন।
এ ক্ষেত্রে প্রতিটি সদস্যকে নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়ে দায়িত্ব দেওয়া হয়। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন, সংসদে প্রশ্ন তোলেন এবং প্রয়োজন হলে নীতিগত চ্যালেঞ্জ জানান।
এভাবে বিরোধী দল নিজেদেরকে একটি ‘অপেক্ষমাণ বিকল্প সরকার’ হিসেবে প্রস্তুত রাখে, যাতে ক্ষমতার পরিবর্তন ঘটলে তারা দ্রুত দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হয়।
অর্থাৎ, সরকারে যেমন বিভিন্ন দপ্তরের দায়িত্বে মন্ত্রীরা থাকেন, তেমনি ছায়া মন্ত্রিসভায়ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নির্দিষ্ট দপ্তরভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী কী করছেন, কী নীতি নিচ্ছেন বা কী সিদ্ধান্ত দিচ্ছেন—সেসব বিষয় ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন ওই ছায়া মন্ত্রী।
তবে ছায়া মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে ছায়া মন্ত্রী থাকতেই হবে—এমন বাধ্যবাধকতা নেই। কোন কোন খাতে ছায়া মন্ত্রী নিয়োগ দেওয়া হবে, তা পুরোপুরি বিরোধী দলের নিজস্ব কৌশল ও অগ্রাধিকার অনুযায়ী নির্ধারিত হয়।
প্রতিটি সদস্যকে নির্দিষ্ট ক্ষেত্র বা বিষয়ে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, যাতে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যবেক্ষণ, প্রশ্ন করা এবং প্রস্তাবনা বা সমালোচনা করার দায়িত্ব নিতে পারেন।
সংসদীয় গণতন্ত্রে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক সরকারের মূল দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং সেগুলো রক্ষা করা। এই দায়িত্ব ঠিকভাবে পালন হচ্ছে কি না, তা তদারকির প্রধান প্রতিষ্ঠান হলো সংসদ। আর সংসদীয় ব্যবস্থায় এই জবাবদিহি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ছায়া মন্ত্রিসভা।
উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়া ও কানাডা উল্লেখ করা যেতে পারে। এসব দেশে ছায়া মন্ত্রিসভার কার্যক্রম স্পষ্টভাবে দেখা যায়। অস্ট্রেলিয়ায় বিরোধী দলের ছায়া মন্ত্রীরা সরকারে থাকা মন্ত্রীদের নীতি ও কর্মকাণ্ড মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। প্রায়শই দেখা যায়, নির্বাচনের পর ক্ষমতা পরিবর্তন হলে এই ছায়া মন্ত্রীরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।
যুক্তরাজ্যের উদাহরণটি এখানে সবচেয়ে প্রাসঙ্গিক। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিরোধী দল ছিললেবার পার্টি। সেই সময়ে দলের নেতা কিয়ার স্টারমার একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছিলেন। ২০২৪ সালে নির্বাচনে লেবার পার্টি জয়ী হয়ে সরকার গঠন করলে, এই ছায়া মন্ত্রিসভার অনেক সদস্যকেই নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অর্থাৎ, সরকারে যেমন বিভিন্ন দপ্তরের জন্য পৃথক মন্ত্রী থাকেন, তেমনি ছায়া মন্ত্রিসভায়ও বিরোধী দলের সদস্যদের মধ্যে একেকজনকে নির্দিষ্ট দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। তারা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কর্মকাণ্ড ও নীতি পর্যবেক্ষণ করেন।
ছায়া মন্ত্রিসভার দায়িত্ব ও কার্যক্রম
ছায়া মন্ত্রীদের দায়িত্ব শুধুমাত্র সরকারের সমালোচনা করা নয়। তারা সংশ্লিষ্ট খাতের বিভিন্ন অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। এই অংশীদারদের মধ্যে রয়েছেন নিয়োগকর্তা, কর্মী, সরবরাহকারী এবং গ্রাহক—যারা সংশ্লিষ্ট খাতের কার্যক্রমে সরাসরি জড়িত।
ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট খাতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে প্রকৃত সমস্যা ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে পারেন। এরপর তারা সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেন। উদাহরণস্বরূপ, কোনো দেশে শিক্ষা খাতের ছায়া মন্ত্রী স্কুল অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতে অপচয় ও অব্যবস্থাপনার বিষয় তুলে ধরলে তা তদন্তের বিষয় হয়, এবং ভবিষ্যতে সরকার এমন কর্মসূচি বাস্তবায়নে আরও সাবধানতা অবলম্বন করে।
যুক্তরাজ্যে ছায়া মন্ত্রিসভা নিয়মিতভাবে সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এবং সংসদে মন্ত্রীদের প্রশ্ন তোলার মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করে। অনুরূপভাবে, অস্ট্রেলিয়াতেও ছায়া মন্ত্রিসভা সরকারি সিদ্ধান্ত ও নীতিগুলো গভীরভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করে।
ছায়া মন্ত্রিসভায় বিরোধী দলের কোন সদস্য কোন খাত বা মন্ত্রণালয় দেখবেন তা স্পষ্টভাবে নির্ধারিত থাকে। এতে বিরোধী দল সেই খাতের সমস্যা ও বাস্তবতা নিয়ে তথ্যভিত্তিকভাবে সরকারকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়। পাশাপাশি সাংবাদিক, গবেষক ও বিশ্লেষকদের জন্যও সংশ্লিষ্ট বিষয়ে বিরোধী দলের উপযুক্ত মুখপাত্র খুঁজে পাওয়া সহজ হয়ে ওঠে।
সামগ্রিকভাবে, ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রে জবাবদিহি শক্তিশালী করে। শুধু দায়সারা অভিযোগ তোলার বদলে, এটি বিকল্প নীতি উপস্থাপন এবং গঠনমূলক বিতর্কের পরিবেশ সৃষ্টি করে। এর ফলে রাজনীতিতে দক্ষ ও মেধাবী মানুষের অংশগ্রহণও বৃদ্ধি পেতে পারে।
যোগাযোগ রক্ষার মাধ্যমে ছায়া মন্ত্রীরা সংশ্লিষ্ট খাতের প্রকৃত সমস্যাগুলো সম্পর্কে জানতে পারেন এবং সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে চাপ সৃষ্টি করতে পারেন। যেমন কোনো দেশে শিক্ষা খাতের ছায়ামন্ত্রী স্কুলের অবকাঠামো উন্নয়ন কর্মসূচিতে অপচয় ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরলেন, এর ফলে তদন্ত শুরু হলো এবং সরকার ভবিষ্যতে এমন কর্মসূচি বাস্তবায়নে আরও সাবধান হলো।
বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা: বিশেষজ্ঞদের মতামত
বাংলাদেশের প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভার বিষয়টি নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে। এর আগে আনুষ্ঠানিকভাবে দেশের রাজনৈতিক দৃশ্যে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এটি গঠন করা হয়, তবে তা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং জবাবদিহিমূলক করতে সাহায্য করতে পারে।
বাংলাদেশের রাজনীতিতে বহুবার দেখা গেছে, বিরোধী দল সংসদের কার্যক্রমে অংশ না নিয়ে বর্জনের পথ বেছে নিয়েছে। ফলে যে নীতিগত বিতর্ক ও জবাবদিহির আলোচনা সংসদের ভেতরে হওয়ার কথা, তা সেভাবে হয়নি। এর বদলে আন্দোলন নেমে এসেছে রাজপথে—হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা, আর অনেক সময় সহিংস ঘটনাও ঘটেছে। এতে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকরা মনে করেন, ছায়া মন্ত্রিসভা গঠিত হলে বিরোধী দল সংসদের ভেতরে থেকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। এতে তারা রাজপথে আন্দোলনের বদলে গঠনমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকবদিউল আলম জানান, ‘বাংলাদেশে আমার জানা অনুযায়ী এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি মনে করি এটি বাস্তবায়িত হলে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।’
তিনি আরও বলেন, বর্তমানে বিরোধী দল সংসদে বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন এবং অনেক সময় অভিযোগও উত্থাপন করেন। কিন্তু এসব সমালোচনা প্রায়ই স্পষ্ট, বস্তুনিষ্ঠ ও কাঠামোবদ্ধ নীতিগত আলোচনার রূপ নায়। তাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গঠনমূলক মতামত উপস্থাপনের একটি প্রাতিষ্ঠানিক মাধ্যম থাকা প্রয়োজন, যা ইতিবাচক এবং ফলপ্রসূ বিতর্ককে সম্ভব করে তুলবে।
বিশ্লেষকেরা মনে করেন, ছায়া মন্ত্রিসভা গঠিত হলে বিরোধী দল সংসদের ভেতরে থেকে আরও কার্যকর ভূমিকা রেখে এ–জাতীয় পরিস্থিতিতে গঠনমূলক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা রাখতে পারবে।
রাজনৈতিক মতপার্থক্য থেকে সংকটের নজির তুলে ধরে বদিউল আলম বলেন, প্রায়ই দেখা যায়, সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হলে তা সংসদীয় আলোচনার পরিবর্তে রাজপথে আন্দোলন, হরতাল বা সংঘাতের দিকে চলে যায়। ফলে নীতিগত দ্বিমত আলোচনার টেবিলে সমাধান না হয়ে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি করে।
বর্তমানে সরকার বিরোধী দল সংসদে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করে এবং অনেক ক্ষেত্রে অভিযোগ উত্থাপন করে। তবে এসব সমালোচনা প্রায়ই সুনির্দিষ্ট, বস্তুনিষ্ঠ ও কাঠামোবদ্ধ নীতিগত আলোচনার রূপ পায় না।



















