স্কুলে রহস্যময় চোর, ধরা পড়ল… একটি বিড়াল!

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:৩০ এম, ১৬ ফেব্রুয়ারী ২০২৬  
স্কুলে রহস্যময় চোর, ধরা পড়ল… একটি বিড়াল!

ইউপিআই সূত্র জানাচ্ছে, নিউজিল্যান্ডের আপানুই স্কুলে এক বছরেরও বেশি সময় ধরে জুতা, তোয়ালে, চশমা এবং এমনকি অন্তর্বাস উধাও হচ্ছিল। তবে শেষমেষ ধরা পড়ে যে ‘চোর’, সে আর কেউ নয়—একটি কালো বিড়াল!

বিদ্যালয়ের প্রধান শিক্ষকমারামা স্টুয়ার্টজানিয়েছেন, বিশেষ করে সুইমিং পুল ব্যবহারের সময়ে জিনিসপত্র বেশি হারানো হত। শুরুতে স্কুলের আশেপাশের ফুটপাতে জুতা, তোয়ালে ও অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখা যেত।

এক জোড়া সাঁতার পোশাক এবং একটি বড় তোয়ালে হারানোর পর অফিসের নিরাপত্তা ক্যামেরা পরীক্ষা করা হয়। ফুটেজে দেখা যায়, একটি কালো বিড়াল খেলার মাঠের ওপর দিয়ে বড় একটি তোয়ালে টেনে নিয়ে যাচ্ছে। আরও অনুসন্ধান চালিয়ে স্কুলের শারীরিক শিক্ষাকক্ষের পেছনে খোয়া যাওয়া জিনিসের বড় মজুত পাওয়া যায়।

পরিচর্যাকারী কর্মীরা পরে বিড়ালের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। মালিক স্বীকার করেছেন যে তাঁর পোষা প্রাণী ‘কুখ্যাত চোর’। স্কুলে তাকে দেওয়া হয়েছে নামস্লিঙ্কি মালিঙ্কি’

প্রধান শিক্ষক স্টুয়ার্ট মনে করেন, এই ঘটনা শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয়। ভবিষ্যতে নিজের জিনিসপত্র ব্যাগে নিরাপদে রাখার অভ্যাস গড়ে উঠবে। পাশাপাশি, স্লিঙ্কি মালিঙ্কিকে কেন্দ্র করে অনেক মজার গল্পও লেখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়