প্রেমের টানে ফ্রান্সের তরুণী বাংলাদেশে
প্রেমের টানে ফরাসী তরুণী লক্ষ্মীপুরে ফ্রান্সের এক তরুণী বাংলাদেশের এক তরুণের প্রেমের টানে লক্ষ্মীপুরে এসেছেন। ২০১১ সালে লক্ষ্মীপুরের আরিফুল ইসলাম রাসেল উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ড যান। সেখান থেকে ২০১৩ সালে তিনি ফ্রান্সে চলে যান সেই উচ্চ শিক্ষার জন্য। সেখানেই সিনথিয়া ইসলামের সঙ্গে রাসেলের পড়ালেখা এবং পরিচয়। তাদের পরিচয় ধীরে ধীরে গড়ায় গভীর সম্পর্কে। অবশেষে পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন।
সম্প্রতি ফ্রান্সের সেই তরুণী এসেছেন স্বামীর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। সিনথিয়া কখনো মেঠোপথে হাঁটছেন, কখনো হাওয়াই মিঠাই খাচ্ছেন, আবার কখনো স্থানীয়দের সঙ্গে গল্পে মেতে উঠছেন তারা। বিদেশি হয়েও গ্রামের পরিবেশ আর মানুষের আন্তরিকতায় মুগ্ধ এই ফরাসি তরুণী। আরিফুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর এলাকার সমসের উদ্দিন খলিফা বাড়ি মৃত তাজুল ইসলামের ছেলে ও সিনথিয়া ফ্রান্সের লারোসাল শহরের পচিচ জুবের মেয়ে। জানা গেছে, ২০১৭ সালে খ্রিষ্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে লক্ষ্মীপুরের রাসেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিনথিয়া। তার পূর্বের নাম ছিল অম। তাদের সংসারে ফুটফুটে দুটি সন্তান রয়েছে। এরমধ্যে মেয়ের নাম আমেনা ইসলাম (৬) ও ছেলে আলিফ ইসলাম (৪)। সম্প্রতি রাসেল স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে এসেছেন। মেঘনা নদী এলাকাসহ লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে গ্রামীণ পরিবেশে আনন্দ উদযাপনের চিত্রও তাদের পেইজে তুলে ধরেছেন। পৃথিবীর বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারও তারা ঘুরে এসেছেন।



















