এবার মসজিদ আল হারামে তারাবির নামাজ পড়াবেন যেসব ইমাম
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:২২ এম, ১৪ জানুয়ারী ২০২৬
আসছে পবিত্র রমজান মাসে পবিত্র মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য ৭ জন ইমামকে নিয়োগ দিয়েছে সৌদি আরব।
মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত ৭ জন ইমাম হলেন প্রেসিডেন্ট শাইখ আব্দুর রহমান আস সুদাইস, শাইখ মাহের আল মুয়াইকলি, শাইখ আব্দুল্লাহ জুহানি, শাইখ বান্দার বালিলাহ, শাইখ ইয়াসির দাওসারি, শাইখ বদর আল তুর্কি, এবং শাইখ ওয়ালিদ আল শামসান।
রমজান মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই ইমামরা তারাবির নামাজের নেতৃত্ব দেবেন। প্রতি বছর রমজানে কাবা এবং মদিনার মসজিদে নববীতে এই ইমামগণ নামাজ পরিচালনা করেন, যা বিশ্বজুড়ে লাখ লাখ মুসল্লির কাছে পরিচিত।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন



















