ফেসবুকে ফারিণের আবেগঘন পোস্ট!
পবিত্র ঈদুল ফিতরে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’মুক্তির কথা রয়েছে। প্রথমবারের মতো এই ছবির মাধ্যমেই শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন ফারিণ।
গত বুধবার একটি বিয়ের অনুষ্ঠানে মায়ের শাড়ি পরে হাজির হন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মায়ের শাড়ি পরার সেই মুহূর্ত ও শাড়ি ঘিরে নিজের আবেগের কথা ফেসবুকে শেয়ার করেছেন তিনি।
ফেসবুক পোস্টে ফারিণ লেখেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব মজার মজার।’ ফারিণ আরো লেখেন, ‘এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনো পরেই নাই, আমি নিয়ে রেখে দিয়েছি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো।’
পোস্টের শেষাংশে ফারিণ লেখেন, ‘আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করেই কিনে আলমারিতে তুলে রাখে। মায়েরা হয়তো এমনি।’ ফারিণের এই পোস্টে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, মায়ের শাড়ি শুধু পোশাক নয়, এটি আবেগ আর ভালোবাসার প্রতীক।



















