আজ জেফার-রাফসানের বিয়ে

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১১:০২ এম, ১৪ জানুয়ারী ২০২৬  
আজ জেফার-রাফসানের বিয়ে

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করছেন কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আজ বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা।

ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। দুই পরিবারের সূত্রে জানা যায়, দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ উপস্থিত থাকার কথা রয়েছে। গত এক সপ্তাহ ধরেই ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে জেফার রহমানের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাফসান–জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি আলোচনায় আসে। এরপর বিভিন্ন সময়ে দেশে ও দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যায়। গেল বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডে, ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে তাদের একসঙ্গে থাকা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই গুঞ্জন আরো জোরালো হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়