গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস: লালগালিচায় আলো ছড়ালেন যারা
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:৩৯ এম, ১২ জানুয়ারী ২০২৬
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে শুরু হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮৩তম আসর।
চলছে পুরস্কার ঘোষণা । তার আগে লালগালিচায় আলো ছড়িয়েছেন তারকারা।
লালগালিচায় হাজির প্রিয়াঙ্কা চোপড়া তার স্বামী নিক জোনাস, কালো পোশাকে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’তারকা তিয়ানা টেইলর,
সেলেনা গোমেজ, ‘মার্টি সুপ্রিম’তারকা টিমোথি শ্যালামে,‘সেন্টিমেন্টাল ভ্যালু’ অভিনেত্রী এল ফ্যানিং, লালগালিচায় নজর কেড়েছে জেনিফার লরেন্সের লুক, ছিলেন গায়িকা মাইলি সাইরাস, লালগালিচায় দেখা মিলেছে গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্দের, অভিনেত্রী এমা স্টোন, ছিলেন ‘ওয়ান ব্যাটল’ অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ব্রিটিশ গায়িকা অভিনেত্রী চার্লি এক্সসিএক্সও হাজির ছিলেন, পাওয়া গেল এই সময়ের আলোচিত অভিনেত্রী আনা ডে আরমাসকেও, ‘ওয়ান ব্যাটল’ সিনেমার জন্য ব্যাপক প্রশংসিত হচ্ছেন বেনিসিও দেল তোরো। অভিনেতাও ছিলেন আয়োজনে।



















