কেরানীগঞ্জে মা-মেয়ের মরদেহ উদ্ধার

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:০৮ এম, ১৬ জানুয়ারী ২০২৬  
কেরানীগঞ্জে মা-মেয়ের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুসলিমবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে রোকেয়া রহমান (৩২) ও ফাতেমা (১৪) নামে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। 

স্থানীয়রা জানান, ২১ দিন আগে মা-মেয়েকে হত্যার পর মরদেহ ঘরের ভেতর রেখে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে অভিযুক্ত ব্যক্তিরা বলতেন ইঁদুর মারা গেছে। পরে দুর্গন্ধ তীব্র হলে স্থানীয় বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন দেন। তখন পুলিশ এসে তল্লাশি চালিয়ে একটি মরদেহ খাটের নিচে এবং আরেকটি বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে। নিহতদের পরিবার জানায়, মা ও মেয়ে নিখোঁজ হওয়ার পর রোকেয়া রহমানের স্বামী শাহীন এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বিভিন্ন স্থানে খোঁজ নিলেও কোনো সন্ধান পাননি। আজ রাতে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়