মাদারীপুরে গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৫৮ এম, ১৫ জানুয়ারী ২০২৬  
মাদারীপুরে গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর উপজেলায় রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার কুতুবপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ডে  এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রোকেয়া বেগম জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

শিবচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগমকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়