ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই কিশোরের
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৪৮ এম, ১৫ জানুয়ারী ২০২৬
রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব প্রামাণিক (১৭) কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ শেখ (১৬) একই এলাকার ইব্রাহিমের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাসুদুর রহমান মুরাদ বলেন, নিহত দুই মোটরসাইকেল আরোহী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস পাড়া এলাকার শাখা সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।



















