শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৫৯ এম, ১৩ জানুয়ারী ২০২৬
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিনুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি ) বিকেল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে জৈনা বাজারগামী আঞ্চলিক সড়কের সাঁইটালিয়া বাজার এলাকায় মোটরসাইকেলে আরোহী আমিনুল ইসলামের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।



















