হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ, দুই কুকুরের টানাহেঁচড়া!

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ১০:৫১ এম, ১৩ জানুয়ারী ২০২৬  
হাসপাতালের ডাস্টবিনে নবজাতকের লাশ, দুই কুকুরের টানাহেঁচড়া!

গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ডাস্টবিনে পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি নিয়ে দুই কুকুরকে টানাহেঁচড়া করতে দেখা গেছে। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে । সোমবার বিকেল ৫টার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি হেফাজতে নেন।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এ লাশ ফেলে গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে হাসপাতালের কম্পাউন্ডারে খেলছিলেন তারা। এ সময় পাশে থাকা ডাস্টবিন থেকে দুটি কুকুর ওই নবজাতকের লাশ নিয়ে টানাটানি করতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি হেফাজতে নেয়। টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়