আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা
গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:৫১ এম, ১৩ জানুয়ারী ২০২৬
বায়ুদূষণের মাত্রা বিশ্বের বিভিন্ন শহরে প্রতিদিনই বাড়ছে । মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছে। রাজধানীর বায়ুমান কিছুদিন আগে কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও সম্প্রতি আবারো দূষণ বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, ২৩৮ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এই স্কোরকে খুবই অস্বাস্থ্যকর শ্রেণিতে ফেলা হয়। একই সময়ে ৪২০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি । ভিয়েতনামের রাজধানী হ্যানয় ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয়, চীনের চেংদু ২১০ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের করাচি ১৮৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।



















