মুন্সীগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০৮ এম, ০৯ জানুয়ারী ২০২৬  
মুন্সীগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। নিহত তারেক (৪৫) বাসের সুপারভাইজার ছিলেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার নিমতলির ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এছাড়া ভেতরে থাকা এক বেশ কয়েকজন যাত্রী আহত অবস্থায় আটকা পড়েন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ১৫ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত একজনকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর যান চলাচল প্রায় আধাঘণ্টা বিঘ্নিত হয়। তবে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নেয়ার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা আইনগত ব্যবস্থা নিচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়