গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৫ ঝুট গুদাম

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৮ জানুয়ারী ২০২৬  
গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে ৫ ঝুট গুদাম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় পুড়ে গেছে পাঁচটি ঝুট গুদাম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সোয়া চারটার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে আগুন দেখে স্থানীয়রা নেভাতে চেষ্টা করেন। তবে মুহ‍ূর্তেই তা আশপাশের গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে পাঁচটি বিশাল গুদাম।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মানুন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বিজ্ঞানের এই আবিষ্কারগুলো শুধু আমাদের জীবনকে সহজ করেনি, বরং সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে, যা ভবিষ্যৎ মানবসভ্যতার উন্নয়নে অপরিহার্য।

সর্বশেষ

পাঠকপ্রিয়