গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০৮ জানুয়ারী ২০২৬  
গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ালিয়াবাড়ী এলাকায় ঝুটের একটি গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসসহ আশপাশের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যেই আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়