ভোলায় ভূমিকম্প অনুভূত

গাজীপুর নিউজ ২৪|| প্রকাশিত: ০৭:৫৩ এম, ০৯ জানুয়ারী ২০২৬  
ভোলায় ভূমিকম্প অনুভূত

ভোলার মনপুরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং কাঁপতে থাকে।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে। মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদরাসার মোহতামীম এনায়েত উল্লাহ নুরনবী জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসিজদ কাঁপতে থাকে। জানা যায়, ভারতের মনিপুর ও আসামসহ অন্যান্য স্থানে ভূমিকম্পনের কারণে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থান সহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ছিল।

সর্বশেষ

পাঠকপ্রিয়