বেগুন ক্ষেতে জেমিনি ভাইরাসের আক্রমণ, হতাশ কৃষক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বেগুন ক্ষেতে জেমিনি ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছেন কৃষক। ভাইরাসটির কারণে বেগুন গাছ দ্রুত হলুদ হয়ে ঝরে পড়ছে, যা চাষিদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা সৃষ্টি করেছে। জেমিনি ভাইরাসসহ শীত ও কুয়াশার প্রভাবে গাছের ফলন ব্যাপকভাবে কমে যাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
কীটনাশক সেবন করেও ভাইরাসের থাবা রোধে সফল হচ্ছেন না তারা। জেলায় এ বছর প্রায় ৫০০০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সোয়া এক লাখ টন। প্রতিটি গাছে ভাইরাস দেখা গেছে। গাছ হলুদ হয়ে পড়ছে, ফল লাগছে না বা লাগলেও পোকামাকড় ও পাখি ক্ষতিগ্রস্ত করছে। শীতের কারণে গাছ শক্ত হয়ে আসছে, ফলে ক্ষেত কাটতে বাধ্য হচ্ছি। সব মিলিয়ে লাভের পরিবর্তে শুধু ক্ষতির মুখে পড়ছি। ঠাকুরগাঁওয়ের বেগুন চাষে শীত, কুয়াশা ও জেমিনি ভাইরাসের যৌথ প্রভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন চাষিরা। মৌসুমের মাঝেই এই সংকট চাষিদের মুনাফার স্বপ্নকে ম্লান করে দিয়েছে।



















